1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ভান্ডারিয়ায় কলম বিরতি ও মানববন্ধন

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পঠিত


পিরোজপুর ভান্ডারিয়ায় ঢাকা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকে কেন্দ্র করে সারাদেশে সাংবাদিকদের উপর হামলা- মামলা ও হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কলম বিরতি ও মানববন্ধন করেছে সংবাদকর্মীরা।
গতকাল রবিবার (১০ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় ভান্ডারিয়া প্রেস ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার এর সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে ভান্ডারিয়া উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি এস.এম. রিয়াজ মাহামুদ মিঠুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক এইচ.এম. জুয়েল, মোঃ সামসুল ইসলাম আমিরুল, মোঃ শাহজাহান, মোঃ এনামুল কবির সোহেল সরদার, টি.এম. মনোয়ার হোসেন পলাশ,
মোঃ শহিদুল ইসলাম মল্লিক, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শহিদুল ইসলাম সহ বক্তারা বলেন- সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের পূর্বক হত্যাকারিদের অবিলম্বে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সেই সাথে সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। সাংবাদিকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, একটি অপশক্তি সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করতে দিচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK