1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত

লালমোহন ভোলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লালমোহন প্রেসক্লাব ও লালমোহনে কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন। এসময় বক্তব্য রাখেন আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ, সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় এবং সন্ত্রাসীদের একটি সন্ত্রাস কর্মকান্ডের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসকল সন্ত্রাসীদের পক্ষে যেন কোনো আইনজীবি না দাড়ায় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া  তুহিনের পরিবারের দায়িত্ব রাস্ট্রকে বহন করতে হবে। এছাড়া দেশের অন্যান্য স্থানে যে সকল সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন তাদেরকে রাস্ট্রীয় ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সাংবাদিকগণ সঠিক ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK