1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় জন নিহত ২, আহত ২

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর-দাসেরহাট সড়কের বড় পুকুরপাড় এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নুর হোসেন নামের একজন ঘটনাস্থলে মারা যান। অন্যজন গত বৃহস্পতিবার রাতে প্রাণ হারান। নিহত ব্যক্তিরা হলেন – সদর উপজেলার দক্ষিণ জামিরতলী এলাকার নুর হোসেন (৫০), পশ্চিম লতিফপুর এলাকার আবদুল হকের ছেলে আবুল খায়ের (৪৮)। তাঁদের মধ্যে আবুল খায়ের বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের বাঁধের গোড়া এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে পথে মারা যান।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র, সকালে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে দিঘলী বাজারের দিকে যাচ্ছিলেন নুর হোসেন। বড় পুকুরপাড় এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দুজন আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. কাউছার হামিদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK