1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাহিদুল ইসলাম নাহিদ (১৭) ও মো. রাশিদুজ্জামান (৬৫)। নাহিদ কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে নিশ্চিত করেন  কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসাইন।

আখতার হোসাইন বলেন, ছাত্রদল নেতা নাহিদের মৃত্যুর খবর পেয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য এ বিএম আশরাফ উদ্দিন নিজান হাসপাতালে এসেছেন। জানা যায়, ঘটনার সময় নাহিদ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মোটর সাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থল এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাশিদুজ্জামান নামে এক পথচারীকে চাপা দেয়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ময়নাতদন্ত ছাড়া পরিবার মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK