1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সড়কের জায়গা নির্ধারণে বাজার কমিটির প্রভাবের অভিযোগ

বিপ্লব ইসলাম, লংগদু(রাঙ্গামাটি)
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পঠিত
বিপ্লব ইসলাম, লংগদু(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের উপর দিয়ে চলমান রাস্তার কাজে প্লট মালিককে দাপট দেখিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন বাজারের প্লট মালিক আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন জানায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে করল্যাছড়ি বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাজার থেকে উচ্ছেদ করার পায়তারা করছে। অথচ পুরো বাজারে ৬১ নং বন্দোবস্ত অনুযায়ী আমার জমিটি রয়েছে বাকি প্রায় সকল জায়গা খাস। বর্তমানে বাজারের উপর দিয়ে সড়ক  নির্মাণের কাজ শুরু হলে, আমার পাশ্ববর্তী দোকান গুলোকে না সরিয়ে,আমাকে এক পাশ থেকে সরিয়ে দেওয়া হয়। মামুন জানায় উপজেলা ইঞ্জিনিয়ার বাজার কমিটিকে রাস্তার দু পাশ থেকে জায়গা নিতে বল্লেও তারা আমার দোকান প্লটের পাশে দিয়ে এবং আমার দোকান ভেঙ্গে এক পাশের জায়গা ক্ষমতা দেখিয়ে নিয়ে নেয়। এবিষয়ে প্রশাসনের সহায়তা চান প্লট মালিক মামুন।
অভিযুক্ত বাজার কমিটির সভাপতি শামসুদ্দিন জানায়, করল্যাছড়ি বাজারে একমাত্র একটি প্লট বন্দোবস্ত করা সেটি মামুনদের জায়গা। তাদের ১২ ফিট জায়গা ছেড়ে দিয়ে রাস্তার কাজ চলমান রয়েছে।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ বলেন, উপজেলা ইঞ্জিনিয়াররা রাস্তার জায়গা নির্ধারণ করে গেছে, এখানে আমাদের কোন হাত নাই। সরকারের রাস্তা তৈরীতে যতটুকু জায়গা দরকার সরকার তা নিবে। এতে করে আমাদের কোন অভিযোগ নাই।আর আমরা কেন তাকে সরিয়ে দিবো।
তবে এবিষয়ে উপজেলা প্রকৌশলী শামসুল আলম ঘটনা স্থলে গিয়ে বিস্তারিত জেনে সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK