1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না  করে  ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন- মামুনুর রশিদ মামুন

নোয়াখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি :

সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না  করে  ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন, না হলে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল( ভারপ্রাপ্ত) সভাপতি মামুনুর রশিদ মামুন।তিনি বৃহস্পতিবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি  আরো বলেন, বিগত সরকার দেড় যুগের বেশি সময় দেশের মানুষকে নির্বাচন থেকে দূরে রেখেছে। কেউ ভোটকেন্দ্রে যেতে পারে নাই এবং  ভোট দিতে পারে নাই। তাই  নির্বাচনের জন্য সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে।

মামুনুর রশীদ মামুন আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপি’র নাম ভাংগিয়ে কেউ কোন অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। পরিশেষে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানান।

এর পূর্বে  নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য  গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন  দিপুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সদস্য  গোলাম মোস্তফা সেলিম, সৌদি আরব বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর  নুরনবী, সাবেক ছাত্রদল নেতা জিএস ফরিদ, দিলদার হোসেন দিদার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র‍্যালী বের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK