1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদী সীমান্তে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ১ যুবক গ্রেফতার

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী সীমান্তের খাড়ামোড়া পাহাড়ি গ্রাম থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৩ বোতল মদ সহ ১ মাদক ব্যবসায়ী  যুবক কে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।

ধৃত মাদক ব্যবসায়ী মনোহর (৩৫) শ্রীবরদী  উপজেলার উত্তর ঘোনাপাড়া গ্রামের আবু বক্কর উরফে চিনির ছেলে। পুলিশ জানায় মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে শ্রীবরদী  থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদের নেতৃত্বে এসআই জালাল উদ্দিন, এএসআই সেলিম উদ্দিন সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল ৩১ শে ডিসেম্বর (বুধবার) বিকেলে উপজেলার সীমান্ত জনপদের ভারত সীমান্ত ঘেষা খাড়ামোড়া পাহাড়ী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাতব্বর আলীর বাড়ি থেকে প্লাস্টিকের একটি বাজারের ব্যাগ থেকে ১৩ বোতল ভারতীয় মদ সহ মনোহর (৩৫) কে আটক করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় সীমান্ত জনপদের মাদক ব্যবসায়ী খাড়ামোড়া গ্রামের নুরইসলামের ছেলে ইমান আলী (৩৫)ও মাতাব্বরের ছেলে বাবু ওরফে কালা বাবু (৩০) পালিয়ে যায়।
এ ঘটনায় ধৃত মনোহর ও তার ২ সহযোগী ইমান আলী, বাবুর ওরফে কালা বাবুর বিরুদ্ধে এসআই জালাল উদ্দিন বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বুধবার দুপুরে বলেন, দীর্ঘদিন থেকেই খাড়ামোড়া গ্রামের একটি সঙ্ঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেই বুধবার বিকেলে আমরা অভিযান চালায়। পালিয়ে যাওয়া ওপর দুই মাদক ব্যবসায়ী ইমান আলী ও বাবু ওরফে কালা বাবুকে অচিরেই গ্রেপ্তার করা হবে। ধৃত মনোহর কে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার বিকেলে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোনো ছাড় দেয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK