1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

শ্রীবরদী পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা অকুল চৌধুরী

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী  পৌরবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীবরদী শহর বিএনপির সভাপতি একসময়ের শ্রীবরদী উপজেলার রাজপথ কাঁপানো ছাত্রদল নেতা মো. ফজলুল হক চৌধুরী অকুল। আধুনিক, মডেল, পরিচ্ছন্ন, মাদকমুক্ত শ্রীবরদী পৌরসভা গড়ার প্রত্যয়ে আগামী পৌর নির্বাচনে ফজলুল হক চৌধুরী অকুল কে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চাচ্ছেন স্থানীয়রা।

শ্রীবরদী উপ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শেরপুর জেলা বিএনপির সাবেক সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ক্লিন ম্যান ইমেজের অধিকারী অকুল শৈশব থেকেই মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন। আত্ম মানবতার সেবায় দুঃস্থ মানুষের পাশে ছুটে গেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অন্যায়ের কাছে কখনো আপোষ করেনি। নিজের নীতি আদর্শকে প্রাধান্য দিয়ে  সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করে গেছেন।সাধারণ মানুষের মনের মনিকোঠায় স্থান করে   নিয়েছেন তিনি। বিগত স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়েছেন অকুল চৌধুরী।

বিগত শেখ হাসিনার ১৭ বছরে প্রায় দেড় ডজন  মিথ্যা গায়েবী ও বিস্ফোরক মামলার আসামি হয়েছেন তিনি। তবুও তাকে থামাতে পারেনি কোন বাঁধায়। নিবিরাম  ছুটে চলেছেন পৌরবাসীর কল্যাণে রাতদিন উপেক্ষা করে যার পথ চলা। পৌরবাসীর মানুষের মাঝে এক প্রিয় নাম ফজলুল হক চৌধুরী অকুল। এ প্রসঙ্গে বিএনপি নেতা  ফজলুল হক চৌধুরী অকুল বলেন,মানুষের অকৃত্রিম ভালবাসা আমাকে মানব সেবাই উৎসাহ যোগিয়েছে । দীর্ঘ ১৭ বছর আন্দোলনের পর আমরা গত ৫ ই আগষ্ট ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সাহেবের নির্দেশে আমরা পৌরবাসীর কাজ করছি। ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK