1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীর কাকিলাকুড়ায় কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের  সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ২০ শে ডিসেম্বর (শুক্রবার) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর শত শত প্রান্তিক পর্যায়ে কৃষকদের অংশগ্রহণে  কাকিলাকুড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে স্থানীয় নতুন বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাকিলাকুড়া ইউনিয়ন কৃষক দলের আহব্বায়ক হেজবুল্লাহ সওদাগরের সভাপতিত্বে কৃষক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষক দলের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু হারিচ বাচ্চু।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর  জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম গোল্ডেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল। সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচির লিখিত বক্তব্য পাঠ করেন  শেরপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু। কৃষক সমাবেশ মুক্ত আলোচনায় স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দ ও প্রান্তিক পর্যায়ের চাষীরা তাদের মতামত তুলে ধরেন।

এ সময় কাকিলাকুুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী ফজু, সাংগঠনিক সম্পাদক টুটুল সওদাগর, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম, শ্রীবরদী সদর ইউনিয়ন কৃষক দলের  সদস্য সচিব আব্দুল মালেক, কাকিলাকুড়া ইউনিয়ন যুব দলের নেতা মোস্তাফিজুর রহমান, রানা সহ স্থানীয় বিএনপি ও তার সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ সহ প্রায় দেড় হাজার প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK