1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রমের ৫৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনা শ্রীবরদী উপজেলার গর্বিত সন্তান শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রমের ৫৩ তম মৃত্যুবার্ষিকী ।
১০ ডিসেম্বর (মঙ্গলবার) শহীদ খুররমের স্মৃতি বিজড়িত জন্মভূমি উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মালামারি গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুবাষিকী উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচির। কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার বিকেলে মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে ।

এ সময় কাকিলাকুড়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ও গবরীকুড়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো.খলিলুর রহমান,কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম, শহীদ খুররমের জেঠাতো ভাই ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ,স্থানীয় সমাজসেবক আলহাজ্ব আব্দুল মোতালেব,সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন বাবুল মাস্টার, আব্দুল লতিফ, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেজ, শহীদ খুররমের ছোট ভাই শাহ শিবলী, সহকারী শিক্ষক জাহিদ  সহ কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ সহ স্থানীয়  ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK