1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’  এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ০১ জানুয়ারী (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে পৌরশহরের মশক নিধন, জলাবদ্ধতা নিরসন ও খেলার মাঠ পরিস্কার পরিচ্ছন্নতাকরণ কার্যক্রম পরিচালনা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ নুরুজ্জামান বাদল, বিএনপি শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী শাখার আমীর আজহারুল ইসলাম মিষ্টার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আমীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK