1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২১৮ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ঐ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

এ সময় উপজেলার আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় তুলে ধরে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, এসআই শাহজাহান, শ্রীবরদী প্রেসক্লাব  সাধারন সম্পাদক তারেক মো: আব্দুল্লাহ রানা প্রমুখ । পরে উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK