1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুর সীমান্তে ভারতীয় চোরাই কম্বলসহ আটক ২

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আসা ভারতীয় কম্বলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে  বিজিবি। ৯ ডিসেম্বর (সোমবার) ভোর রাতে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার  সমশ্চুড়া এলাকা থেকে  কম্বলসহ তাদের আটক করে।  আটককৃতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল  (৩০) ও নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২)  আটককৃতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ বর্ডারগাড ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের ঝিনাইগাতী উপজেলার হলদ্রিগাম  ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, পশ্চিম সমশ্চুড়া ভারতের সীমান্ত পথে কম্বল পাচার করছিল চোরাকারবারিরা।

এমন গোপন সংবাদের ভিত্তিতে  গভীর রাতে অভিযান  পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযান পরিচালনা করেন হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির  হাবিলদার মো.আব্দুস সবুর। এ সময় ডাম্পট্রাক ভর্তি ৫৬ পিস উন্নতমানের কম্বলসহ ২ চোরাকারবারিকে আটক   করা হয়।
পরে  জব্দকৃত মালামালসহ আটককৃতদের  নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.সানোয়ার হোসেন বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ  করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK