1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুর নান্দনিক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পঠিত

শেরপুর পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করণ কল্পে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি নান্দনিক ড্রেন, ফুটপাত, ইউনিব্লক সোল্ডার ও স্ট্রিট লাইট কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৫ জানুয়ারি (বুধবার) দুপুরে জেলা শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় শেরপুর পৌরসভার নান্দনিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তরফদার মাহমুদুর রহমান।

এ সময় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, সচিব মোহাম্মদ বজলুল করিম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী ও জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি আপেল মাহমুদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর শহরের প্রধান সড়ক এর কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তার দু’পাশে উন্নত ড্রেন, ফুটপাত, স্ট্রিট লাইট এবং রাস্তা থেকে ড্রেনের পাড় পর্যন্ত ইউনিব্লক শোল্ডার নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার এবং চুক্তি দর ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ টাকা। কাজের সময় সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মাস। লোকাল গভর্মেন্ট কোভিড-১ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এল জি সি আর পি) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

কাজটি সম্পন্ন করা হলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে সৌন্দর্য বৃদ্ধি সহ সাধারণ পথচারীর চলাচলের সুবিধা হবে বলে পৌর কর্তৃপক্ষ মনে করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK