1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম (২৬) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। ২  ডিসেম্বর (সোমবার) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ওয়াসিম একই গ্রামের আবুল হাসেন আলী  (পেট্রুর) ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের হাসেন আলী পেট্রুর ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আ. সালাম গংদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। অপরদিকে গত কয়েকদিন পূর্বে সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে  বাড়িতে আসেন। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে বাড়ি যাবার সময় জেঠা আ.  সালাম ও জ্যাঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমের গলা ও ঘাড়ে কুপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ অন্যান্য সেনা সদস্যদের নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান। এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃত দেহের সূরতহাল রিপোর্ট সংগ্রহ করে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK