1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার, আটক-১

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

শেরপুর সদরের লছমনপুর দড়িপাড়া থেকে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। বিনা মূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ৯ হাজার বই ছিলো ওই ট্রাকে। এ সময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বইগুলো ২২ জানুয়ারি রাত নয়টার সময় শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে উদ্ধার করা হয়।আজ ২৩ জানুয়ারি দুপুরে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ জানুয়ারি রাত অনুমান নয়টার সময় এক ট্রাক বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির বই নিয়ে ট্রাকটি শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।পরে গণনা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়।

তবে প্রাথমিকভাবে জানা গেছে বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই। এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্য কোনো জেলার বই হতে পারে।বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK