1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পলাতক বাস চালক গ্রেফতার

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সম্মুখে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক চালক মোঃ সুমন (৩৪) কে ৩০ ডিসেম্বর (সোমবার) রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা। র‌্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম ৩১ ডিসেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ঘাতক বাস চালক মোঃ সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মোঃ আব্দুল মোতালেব এর ছেলে।

জানা গেছে, ২৯ ডিসেম্বর রোববার সকাল অনুমান ১১টা ১৫ মিনিটে শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়। সিএনজি গাড়ী রেজি নং- ময়মনসিংহ-ত-১১-৩৯৫০ শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সামনে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস যার রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২ এর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন মৃত্যুবরণ করেন। সে সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে মোঃ জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৪, তারিখঃ ২৯/১২/২০২৪ ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।
পরে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মোঃ সুমনকে গ্রেফতার করে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মোঃ সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK