1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে প্রায় ৬শ’ (৫৪৬.৮০) কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ ডিসেম্বর সোমবার বিকেল ৩টার দিকে শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের তাসনিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে (৫৪৬.৮০)কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক মোঃ ইছরাফিল মিয়া পালিয়ে যায়।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেলে জেলা শহরের নয়আনী বাজারে অবৈধ পলিথিন ব্যবসায়ী মোঃ ইছরাফিল মিয়ার তাসনিম ট্রেডার্সে অভিযান চালায়। এ সময় মোঃ ইছরাফিল মিয়া ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ একই বাজারের জমশেদ আলীর মার্কেটে মোঃ ইছরাফিল মিয়ার ভাড়া নেয়া গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শত টাকা।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার দুলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK