1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে জেল পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী গ্রেফতার

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা  প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মোবাইল কোর্টের রায়ে ৫ মাসের সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী (৪২)কে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯অক্টোবর)  দুপুরে সদর উপজেলার বয়রা পরানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কয়েদি আনার আলী মধ্য বয়রা এলাকার আজিত উল্লাহ শেখের ছেলে।

র‍্যাব জানায়, গোপনে সংবাদ পেয়ে জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের  নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জেল পলাতক মোবাইল কোর্টের রায়ে ৫ মাসের সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলীকে সদর থানার বয়রা পরানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জেলা কারাগার সূত্রে জানা গেছে,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট জেলা কারাগার থেকে  বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতী ও কয়েদী পালিয়ে যায়।  এই ঘটনার পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি শেরপুর জেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও  কয়েদীদের তালিকা সংগ্রহ করে পলাতক  হাজতী ও কয়েদীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK