1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে ইজিবাইক চুরির দ্বন্দ্বের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতের কোনো এক সময় ব্যাটারি চালিত ইজিবাইক চুরির দ্বন্দ্বের জের ধরে মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক ব্যক্তিকে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে একটি খেতে ফেলে রেখে যায়।
সদর থানার পুলিশ ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টার দিকে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত মোঃ দেলোয়ার হোসেন দেলু পেশায় একজন ইজিবাইক চালক ও সদর উপজেলার হরিনধরা পশ্চিমপাড়া গ্রামের জনৈক হাসমত আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার হরিনধরা গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন দেলু পেশায় একজন ইজিবাইক চালক। সে বৃহস্পতিবার রাতে তার বসতবাড়ি থেকে বের হয়ে যায়। পরে দেলু রাতে আর বাড়ি ফিরেনি। পরদিন শুক্রবার সকালে পার্শ্ববর্তী চরভাবনা কান্দাপাড়া গ্রামে দেলোয়ার হোসেন দেলুর শশুর বাড়ির কাছে একটি খেতের মধ্যে তার লাশ এলাকাবাসী পড়ে থাকতে দেখেন এবং সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত দেলোয়ার হোসেন দেলুর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, অটো চুরির দ্বন্দের জেরধরেই দেলোয়ার হোসেন দেলুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন নিহত দেলোয়োর হোসেন দেলুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK