1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় জিরা, কসমেটিক ও মোটরসাইকেল আটক

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিক প্রসাধনী সামগ্রী, জিরা ও মোটরসাইকেল আটক করা হয়েছে।
১৯ শে আগস্ট মঙ্গলবার গভীর রাতে শ্রীবরদী সীমান্ত জনপদের বাবেলাকোনা ও চান্দাপাড়া পাহাড়ি গ্রামে  অভিযান পরিচালনা করেন ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি  ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির পৃথক দুটি অভিযানিক দল। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক ও হাবিলদার আবুল কাশেম পৃথক চোরাচালান  বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন। উদ্ধার করা হয় ভারতীয় ২৮০ পিছ পন্ডস ফেইসওয়াশ, ১টি ডিসকভার ব্যান্ডের মোটরসাইকেল, ২৪০ কেজি জিরা, ২০০০  ভারতীয় জিলেট গার্ড, ১০৮০০ পিছ জিলেট গার্ড কার্টিজ ও ১২০০ শত ভারতীয় স্কিন সাইন ক্রিম।
কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক মঙ্গলবার সকালে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে বাবেলাকোনা ও রাত সাড়ে ৪ টায় চান্দাপাড়া গ্রামে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় মোটরসাইকেল, জিরা ও ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK