1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাম্প জব্দ

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ১০ জানুয়ারি (শুক্রবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল, ৪টি ড্রেজার মেশিন ও ৪ টি পাম্প জব্দ করা হয়। একই সময় ধ্বংস করা হয় ১ টি নৌকা, ৩ টি মাচা ও অসংখ্য পাইপ। এ সময় পুলিশ, আনসার উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, উপজেলার যোগানীয়া ইউনিয়নের গোবিন্দ নগর স্থানে ভোগাই নদীর তীর বিনষ্ট ও অবৈধ বালু উত্তোলনের জন্য বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্সে আছে। এজন্য সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় জেলার সবস্থানেই অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য আমরা অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK