1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

শেরপুরের নকলায় যৌথবাহিনীর অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ সুফিয়া বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে (রোববার) ২৪ নভেম্বর  রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সুফিয়া বেগম নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় কইন্না পাড়া মহল্লার রফিকুল ইসলামের স্ত্রী।নকলা সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সজিবের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এবং সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

এক গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার ১৩০ টাকাসহ মাদক কারবারি সুফিয়া বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাকে নকলা থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতাকৃত মাদক কারবারি ওই নারী দীর্ঘদিন যাবৎ গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK