1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

শেরপুরের নকলায় সিফাত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার ওয়াসিম মিয়ার পুত্র ও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিফাত সবার অগোচরে আজ সকাল অনুমান ৭টার দিকে শয়ন কক্ষের ঘরের ধর্ণার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার নানা বুরন মিয়া শয়ন কক্ষে ঝুঁলন্ত দেখে ডাকচিৎকার শুরু করলে পরিবারের অন্যান্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুঁলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ সকালে পশ্চিম টালকী এলাকায় সিফাত নামের এক ছাত্র আত্মহত্যা করে। আমরা তার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা অব্যাহত আছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK