1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেখ হাসিনাকে দেশে এনে গনহত্যার বিচার করা ছাড়া বিএনপি ঘরে ফিরবে না – মামুনুর রশীদ মামুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৪ বার পঠিত

শেখ হাসিনাকে দেশে এনে গনহত্যার বিচার করা ছাড়া বিএনপি ঘরে ফিরবে না বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন। তিনি শনিবার বিকালে
গোবিন্দপুর মুহাম্মাদিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নোয়াখালী চাটখিল উপজেলার ০৭ নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
চাটখিল উপজেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ হারিছের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায় সাইফুল আলমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, খুলনা ফুলতলা এম এম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া, সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম। এসময় আরো উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সমবায় বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ পরান, উপজেলা যুবদলের সদস্য মাহাফুজুর রহমান কনক, স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার খলিফা,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ জি এস জাহাংগীর খান রাসেল, ছাত্রদল এ.এইচ সৌরভ, রাকিব প্রমুখ। এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK