1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ৫ বছর বয়সের এক শিশুশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গত বুধবার (২৮ মে) সকালে ওই শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে প্রধান শিক্ষক কবির হোসেনকে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক কবির হোসেনকে পিটুনি দিয়ে পুলিশে তুলে দেন স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বিষয়টির তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK