1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিক্ষামূলক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত শুক্রবার সদর উপজেলার ২০টি প্রতিষ্ঠানের প্রায় ১শ’ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এ অংশ গ্রহণে ছিলেন কোরআন তেলাওয়াত, আযান, দেশাত্মবোধক গান ও শহীদ জিয়ার জীবনী নিয়ে বক্তব্য প্রতিযোগিতা ৩ জন করে মোট ১২ জনকে পুরষ্কার প্রদান করা হয়েছে।

এছাড়া প্রাক্তণ প্রবীন শিক্ষক আবদুস সোবহান ও শশী ভূষন নাথকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল হোসেন বিলাস, সঞ্চালনা করেন সাংগঠনিক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন সমমনা ঐক্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এইচ আল রশিদ পাটোয়ারী টিটু, অ্যাডভোকেট নাজমুল করিম রাব্বি, ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, দেলোয়ার হোসেন অপু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মহিউদ্দিন বিটু পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, কোষাধ্যক্ষ জহির আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK