1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শহরে চা বিক্রি করেই সংসার চলে ৬৫ বছর বয়সী রতন সাহার 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত
চা বিক্রেতা রতন সাহা বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। জীবনের এই শেষ সময়ে এসেও চা বিক্রি করেই জীবন চলে তার। জানা যায়,২০০১ সাল থেকে রতন সাহা নেত্রকোনা শহরের মালনী রোড এলাকায় সুনামের সাথে চা বিক্রি করে আসছেন। রতন সাহার পরিবারে স্ত্রী সহ দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে চা বিক্রি করেই খুব কষ্টে দিন পার করছেন রতন সাহা। চা বিক্রি করেই দুই মেয়ে ও দুই ছেলের বিয়ে দিয়েছেন রতন সাহা। রতন সাহার পৈতৃক বাড়ি নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের পাঁচ কাহুনিয়া গ্রামে তিনি তার কর্মের জন্য নেত্রকোনা শহরের মালনী আস্রম এলাকায় ২৪ বছর ধরে বসবাস করে আসছেন। কখনো প্রখর রোদ, আবার কখনো বৃষ্টিতে ভিজে চায়ের দোকানে গিয়ে তিনি চা বিক্রি করেন।তার চোখে-মুখে বইছে অভাব-অনটনের ছাপ। দিনশেষে ৩শত থেকে ৪শত টাকা আয় হয় তার। এতেই কোনো মতে চলে সংসার।
রতন সাহার দোকানে চা খেতে আসা লাল মিয়া জানান, রতন সাহা অনেক আগে থেকেই এখানে চা বিক্রি করে আসছেন। আমি তার বানানো চা নিয়মিত পান করি। মাঝে মাঝে অবাক হই এই বয়সে এসে তিনি কিভাবে এতো ভালো চা বিক্রি করে। প্রতিদিন তার চায়ের প্রতি আমার আলাদা একটা নেশা থাকে। এরকম আরো বেশ কয়েকজন ব্যক্তি জানান, এই বৃদ্ধ লোকটিকে দেখলে অনেক মায়া লাগে। তার বানানো চা আমরা সব সময় খাই। সকালে এবং বিকেলে তার চা পান করে থাকি। অনেক ভালো করে চা বানান তিনি।
চা বিক্রেতা রতন সাহা বলেন, প্রায় ২৪ বছর ধরে আমি এখানে চা বিক্রি করে আসছি। এই চা বিক্রি করেই প্রতিদিন ৩শত থেকে ৪শত টাকা আয় হয়। আমি বুড়ো মানুষ, এই বয়সে ভারী কাজও করতে পারি না। এই ব্যবসা করতে আমার কোনো কষ্ট হয় না। তাছাড়াও চা বিক্রি করতে তেমন কোনো পুঁজি লাগে না। কোনো ভালো দোকান নিলে অনেক টাকার প্রয়োজন। এমনিতেই কষ্টে আছি। মানুষ আমাকে ভালোবেসে এক কাপ চা খেয়ে যায়। এভাবেই কোনো রকমে সংসার চলে আমার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK