1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহন ইসলামিয়া  কামিল মাদরাসা নূরানী বিভাগের ধারাবাহিক সাফল্য  

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত
ভোলার  ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের  তৃতীয় শ্রেণির  সমাপনী পরীক্ষায় দুই জন শিক্ষার্থী এবার পুরস্কারপ্রাপ্ত হয়েছেন । শনিবার (২৮ ডিসেম্বর) নূরানী তা’লীমুল কুরআন   বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)এর প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলার সব ক’টি নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের  শিক্ষার্থীরা।
লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আতিকা আক্তার, বিবি যুবাইদা। ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এর আগে প্রতিষ্ঠানটি থেকে ২০২৩ সালের নূরানী বোর্ড  পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩ জন পুরস্কার পেয়ে উত্তীর্ণ হন। ওই বছর লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগ জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হন।
এ বিষয়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK