1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে সংঘর্ষের ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু 

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত
ভোলার লালমোহনে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) আনুমানিক ভোর ৬ ঘটিকায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।    নিহত আবু তৈয়ব  বদরপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার সকালে দেবিরচর বাজার কালেকশন নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারের ইন্ধনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপর হামলা চালায় বলে দাবী করেছে বিএনপি নেতৃবৃন্দ।আবু তৈয়বের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে  লালমোহন উপজেলা যুবদল লালমোহন বাজারে প্রতিবাদ মিছিল করে।
বদরপুর (উত্তর) বিএনপির সভাপতি শহিদুল্যাহ মেলকার বলেন, ৫ আগস্টের আগে ওই বাজার থেকে চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকার ইচ্ছামতো টোল আদায় করতো। পরে পটপরির্তন হলে স্থানীয় বিএনপির নেতৃত্বে স্বাভাবিকভাবে টোল আদায় শুরু করে। বাজারটির টোল আদায়  আবার পূনরুদ্ধার করতে স্থানীয় ও বহিরাগত ক্যাডার দিয়ে সোমবারে হামলা চালানো হয়। এসময় বিএনপি ও নব্য বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আমি নিজেসহ আমার ছেলে  লোকমান, নাতি শাওন, আবু তৈয়ব, মাকসুদ উল্যাহকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আবু তৈয়ব ও শাওনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তৈয়ব মারা যায়। শহিদুল্যাহ মেলকার আরো বলেন  বাজার লুটপাট করতে সাবেক চেয়ারম্যান স্থানীয় হাইব্রিড কামাল হুইচকে ব্যবহার করে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এরা আওয়ামী লীগকে আবারো প্রতিষ্ঠিত করতে চায়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর ওই দিনই মামলা হয়েছে। মামলায় কামাল হুইচসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK