1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ভোলার লালমোহন উপজেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম।

এ সময় তিনি বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মায়েদের ভূমিকা এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সন্তানদের কেবল স্কুলে আসা-যাওয়া করলেই হবে না, তারা সঠিকভাবে পড়ছে কিনা তার দিকেও নজর রাখতে হবে। এছাড়া কিশোর-তরুণ বয়সী সন্তানদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কারণ এরা কোনোভাবে বিপথগামী হলে পরিবার, সমাজ এবং দেশে মারাত্মকভাবে বিরূপ প্রভাব পড়বে।
লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,  জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খাঁনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং নারী অভিভাবকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK