1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লন্ডনে সাইমুনের অপারেশন সফলভাবে সম্পন্ন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পঠিত

লন্ডন প্রবাসী নোয়াখালীর কৃতি সন্তান সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মোঃ জিল্লুর রহমান সাইমুন ৭ জানুয়ারি গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। যুক্তরাজ্যে একজন স্বনামধন্য উদ্যোক্তা এবং প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিত। জানা যায়, সকাল থেকেই পেটে তীব্র ব্যথা অনুভব করলে সারাদিন অসহনীয় ব্যথা বাড়তে থাকায়  ৯৯৯ নম্বরে কল করে অ্যাম্বুলেন্স সেবার সহায়তা নেন তিনি এবং তাকে দ্রুত লন্ডনের নিউহাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পরীক্ষার পর চিকিৎসকরা ৮ জানুয়ারি ভোর ৩টায় সাফল্যের সাথে তার এপেনডিসাইটিস অপারেশন সম্পন্ন করেন।

অপারেশনের পর সাইমুনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ সময় মোঃ জিল্লুর রহমান সাইমুন তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সাইমুন বাংলাদেশের নোয়াখালী চাটখিল উপজেলার পৌরসভার ভীমপুর গ্রামের মোঃ আলী জিন্নাহর ছেলে। সাইমুন Trip Bhai এবং ZRS Digital Marketing Agency-এর সুনামধন্য প্রতিষ্ঠাতা এবং তার কাজের জন্য বিশ্বজুড়ে তিনি বাংলাদেশের সুনাম অক্ষুন্য রেখেছেন । তার দ্রুত সুস্থতার জন্য প্রবাসী বাংলাদেশিসহ তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK