1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে একটি গুরুত্ববহ “ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয় বিসিএস (শিক্ষা) মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। সেমিনারে বক্তারা বর্তমান চাকরির বাজার, উচ্চশিক্ষার সম্ভাবনা এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ক্যারিয়ার গঠনের উপায় নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, সময় ব্যবস্থাপনা, লক্ষ্য নির্ধারণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীদের শুধু ভালো ফল করাই নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করাও জরুরি। এ ধরনের সেমিনার তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।”

সেমিনারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তারা নিজ নিজ আগ্রহের বিষয়ে প্রশ্ন করে মূল্যবান পরামর্শ গ্রহণ করে। সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক-অভিভাবকগণ।v

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK