1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

লক্ষ্মীপুর জেলায় ৩শ’ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ পুরস্কার আয়োজন করা হয়েছে।

এতে প্রতিষ্ঠানের প্লে-থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত ৩শ’ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে ১০টি ইভেন্টে প্রায় ১৫শ’ শিক্ষার্থীর অংশ গ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলায় ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম, আবদুল করিম, আবদুর রব নাসিম আবু তারেক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক আবিদা বিন্তি, ইসমাইল হোসেন, ফারহানা আক্তার, আতিকুর রহমান, মাহমুদুল হাসান, মারজাহান মুন্নি সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শুধু ভালো ফলাফল করেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে সর্বক্ষেত্রে অবদান রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK