1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলায় প্রতিবন্ধী দিবস পালিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গত রোববার সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা কালেক্টর ভবনে সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার হালদার।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুর রহমান। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী ও প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK