1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সিঁধ কেটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূ নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার সকালে ওই নারী বাদী হয়ে সদর মডেল থানায় চারজনকে আসামি করে মামলা করেন।

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে এ মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

আসামিরা হলেন- সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভূতি এলাকার মনির হোসেন ও নুরুল ইসলাম শানু।

ভুক্তভোগী ও পুলিশ সূত্র, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে গত বুধবার এ ঘটনা ঘটে। ওই নারী রাতে ঘরে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। ওইদিন ভোরে সিঁধ কেটে মুখোশ পরা চারজন ঘরে প্রবেশ করে পালাক্রমে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এর মধ্যে তিনি দুইজনকে চিনতে পারেন।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। চুরির উদ্দেশ্যে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে দুই আসামি পুলিশের কাছে স্বীকার করেছে। আসামিদেরকে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK