1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. আকতার হোসেন।

বুধবার রাত ৯ টার দিকে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন উপলক্ষে জেলার পৌর শহরের পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, পৌর প্রশাসক জসীমউদ্দিন প্রমুখ।

পূজামণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, অগ্নিনির্বাপণ প্রস্তুতি এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবার দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”

প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ভিজিল্যান্স টিমসহ পূজার নিরাপত্তায় র‍্যাব, পুলিশ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ সময় পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, “জেলার উপজেলাসহ পুরো জেলায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে মণ্ডপ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।”

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এমন তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক ভূমিকার কারণে এবার লক্ষ্মীপুরে পূজার উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK