1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও লাঞ্চিত করার অভিযোগ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

লক্ষ্মীপুরের সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান সোহেলের বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা দাবি ও লাঞ্চিত করার অভিযোগ এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার কমিটির অপর যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন।

রোববার দুপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাচারি বাড়ি এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গত শনিবার সন্ধ্যায় দালাল বাজার খোয়া সাগর দীঘির পাড়ে একটি বৈঠকখানায় ভুক্তভোগী স্বপনকে ডেকে নেয় অভিযুক্ত সোহেল চেয়ারম্যান।

সেই বৈঠকখানায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুইজনে তর্কবিতর্ক জড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহেল চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত ব্যক্তি স্বপনকে শারিরীকভাবে নির্যাতন করে। হুমকি-ধামকি দেয় এ নিয়ে ভাড়াবাড়ি করলে ফের তুলে নিয়ে মারধর করবেও বলে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বিগত ১৪ বছর সোহেল চেয়ারম্যান আওয়ামী লীগের দোষর হয়ে দালাল বাজার ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে গেছে। জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহউদ্দিন টিপু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়নের উপনির্বাচনে পরিচালনা কমিটির লোক হয়ে সোহেল চেয়ারম্যান সকল কাজ বাস্তবায়ন করেছে।

অভিযোগ রয়েছে ২০১২/১৩ সালে দালাল বাজার ইউনিয়ন পরিষদে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। কিন্তু সোহেল চেয়ারম্যান আওয়ামী লীগের ইশারায় বিএনপি-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে।

সম্প্রতি সোহেল চেয়ারম্যান একটি অনুষ্ঠানে জামায়াত-শিবিরকে নিয়ে বিরূপ মন্তব্য দিয়ে নানান সমালোচনায় মুখে পড়েন। সেই রেশ না কাটতে-কাটতেই এবার নিজ দলের নেতাকর্মীদের কাছে থেকে চাঁদা দাবি ও লাঞ্চিত করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন।

লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটনের ভাগিনা সোহেল চেয়ারম্যান। এজন্য তার দাপটে বিএনপির অধিকাংশ নেতাকর্মী অনেকটাই জিম্মি সোহেলের কাছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর পশ্চিম বিএনপি যুগ্ম-আহবায়ক রাব্বি এলাহি জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, চররুহিতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদ উদ্দিন মাষ্টার , জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সদর থানা তাঁতীদলের সাধারণ-সম্পাদক মোসাদ্দেক হোসেন জিকু ও চররুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিম চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK