1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর পেলেন ৭ পরিবার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে ঘর নির্মাণ করে দিলো মানবসেবা ফাউন্ডেশন। বুধবার সকালে সদর উপজেলার পশ্চিম ধর্মপুর গ্রামে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মিজানুর রহমান, মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কাশেম, সভাপতি হাসানুজ্জামান এমরান, পরিচালক জাকির হোসেন।

সংগঠনের পরিচালক জাকির হোসেন জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগঠনের পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘরগুলো চৌচালা এবং রঙিন টিনের বেড়া সম্বলিত। ২২ ফুট দৈর্ঘ ও ১৭ ফুট প্রস্থের এ ঘরগুলো।

জাকির হোসেন আরও জানান, মানবসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে দরিদ্রের সহায়তা, শিক্ষা সহায়তা, রক্ত দান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নুরজাহান বেগম বলেন, ঘরটি জরাজীর্ণ ছিল। বন্যায় এটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। নতুন ঘর পেয়ে আমি খুবই খুশি ও বসবাসের দুশ্চিন্তা চলে গেলো। এখন অন্তত নিজের ঘরে শান্তিমত ঘুমাতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK