1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ফুলকুঁড়ি শহর শাখার ব্যানারে এ আয়োজন করা হয়েছে।

ফুলকুঁড়ি শহর শাখার প্রধান উপদেষ্টা আবু খালেদ মো. সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ির কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কালচারাল ও স্কুল পরিচালক রাকিবুল ইসলাম, অ্যাডভোকেট মাহির আসহাব, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, কবিরুল ইসলাম আরজু।

এ সময় উপস্থিত ছিলেন- ফুলকুঁড়ি লক্ষ্মীপুর শহর শাখার উপদেষ্টা সভাপতি মো. শাহাদাত, পরিচালক শাফায়াত উল্লাহ, রায়পুর শাখা পরিচালক আহমেদ ফরিদ ও কার্যকরী সদস্য কায়সার আহমেদ আফিফ প্রমুখ।

পরে সাংস্কৃতিক পরিবেশনাসহ সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।

এতে বৃক্ষরোপণ, চিত্রাঙ্কনসহ ৮টি ক্যাটাগরিতে ৪৯ জনকে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK