1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

লক্ষ্মীপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে নিখোঁজের চারদিন পর মোরশেদ আলম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।  সোমবার দুপুরে রামগঞ্জ উপজেলা সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। নিহত মোরশেদ রামগঞ্জ পৌরসভার কলচমা এলাকার মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে।

 

পুলিশ ও পরিবার সূত্র, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে মোরশেদ বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়িতে আর ফেরেননি। এতে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি দিয়ে প্রচারণাস্থা স্থানীয়ভাবে খুঁজেও পাননি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছে। নিহতের ছোটভাই জহির মিয়া জানান, স্বাভাবিকভাবেই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাইনি।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, বৃদ্ধ নিখোঁজ ছিল। এখন তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK