1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আর্থিক সহায়তা পেলেন গণঅভ্যুত্থানে শহীদ পরিবার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন।

এ সময় ১৩ জন শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে, আহত এ-ক্যাটাগরির ১১ জনকে প্রত্যেককে ২ লাখ টাকা, বি-ক্যাটাগরির ২৯ জন প্রত্যেককে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK