1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অসহায় পরিবার পেলেন টিন ও অর্থ

নাজমুল হোসেন, লক্ষীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

লক্ষ্মীপুরের সদর, কমলনগর, রায়পুর উপজেলার বিভিন্ন এলাকার গরিব অসহায় ৮ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

রোবার সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে প্রতি পরিবারের জন্য ৪ বান করে ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন ইশতিয়াক।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি।

এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঢেউটিন, ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা ও সরিষার বীজ সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।

মোছা: রেহেনা বেগম বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, আমার মতন নিঃস্ব মানুষগুলোর পাশে দাড়াঁবার জন্য। অন্যদিকে টিন ও টাকা পেয়ে খুশিতে আত্মহারা রেহেনা বেগম। এজন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

টিন পেয়ে কোহিনুর বলেন, ‘আজকে আমি বহু খুশি। আসলে এইভাবে আমাদের কেউ টিন উপহার দেবে তা কোনোদিন ভাবিনি। আল্লাহ তাদের ভালো করুক।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. আব্দুল হক ও অন্যান্য সেনা সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK