1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

লংগদু ক্রীড়া সংস্থা কতৃক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 

বিপ্লব ইসলাম, লংগদু রাংগামাটি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত
রাঙামাটির লংগদুতে বিজয় দিবস উপলক্ষে লংগদু উপজেলা ক্রিড়া সংস্থা কতৃক আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব মুসলিম ব্লক।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে  উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মাইনীমুখ বৈশাখী স্পোর্টিং ক্লাবের সাথে ৬ উইকেটের বিনিময়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে পুরস্কার প্রদান করেন ।
এসময় তিনি বলেন, খেলাধুলা শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতির বিকাশ ঘটে। খেলাধুলার পৃষ্ঠপোষকতায় লংগদু উপজেলা প্রশাসনের পক্ষ হতে  সহযোগীতা ছিলো এবং ভবিশ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ।
লংগদু ক্রিড়া সংস্থার পক্ষ হতে চ্যাম্পিয়ন দলকে বিশ হাজার ও রানার্স আপ টিমকে দশ হাজার ম্যান অব দ্য ম্যাচ মুসলিম ব্লক সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের খেলোয়ার শরিফুল আরেফিন তানিনকে তিনহাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
টুর্ণামেন্টের আয়োজনের সাথে জড়িত সকল আম্পায়ার, স্কোরবোর্ড রাইটার, ধারা ভাষ্যকার সকলের প্রসংশা করেন খেলোয়াড় সহ খেলা প্রেমী দর্শকরা।
সমাপনী অনুষ্ঠানে এম এ জামান (প্রকাশ বাঙালি)র সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক যুব উন্নয়ন অফিসার আব্বাস উদ্দিন,অফিসার ইনচার্জ ফেরদাউস ওয়াহিদ,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা জামায়াতের আমীর নাছির উদ্দীন,আয়োজক কমিটির আহবায়ক শাহ আলম মুরাদ,লংগদু মডেল কলেজের প্রশাসক হারুনর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মীর শাহ নেওয়াজ চৌধুরী,উপজেলা প্রকৌশলী শামসুল আলম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার  শওকত আকবর,প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন,ক্রিড়া সংস্থার সদস্য এমএ হালিম,সৈয়দ ইউনুস প্রমূখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK