1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লংগদুতে ৫টি উন্নয়ন প্রকল্পের দাবিতে নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ নামক সংগঠন লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ২টায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ অত্র উপজেলার আওতায় ৫টি প্রকল্পের দাবি জানিয়ে নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চেয়ে উক্ত স্মারক লিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা শাখার পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ সংগঠন এর আহবায়ক জাহাঙ্গীর যুগ্ম আহবায়ক ফিরোজ মাহমুদ ও ইমাম হোসেন আরাফাত ।
স্মারক লিপিতে তারা সামাজিক দুর্ভোগের কথা তুলে ধরে লিখিত আকারে বলেন, আমরা পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির কন্ঠ এর পক্ষ হইতে আবেদন করিতেছি যে, অত্র উপজেলায় পাহাড়ী বাঙ্গালী মিলে প্রায় ১ লক্ষ ৮০ হাজার লোকের বসবাস কিন্তু রাঙ্গামাটি জেলা সদর থেকে লংগদু উপজেলা প্রায় ৭০ কি.মি. দুরে অবস্থিত।জেলা সদর থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ এবং এলাকাটি পার্বত্য ও দুর্গম এলাকা হওয়ায় উন্নয়নের দিক হইতে পিছিয়ে আছে দীর্ঘদিন যাবৎ নদী পথে রোগী নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকটা দূর্ভোগের স্বীকার হতে হয়।  রাঙ্গামাটি জেলা সদরের সাথে সড়ক পথে যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থা নেই এতে করে কোনো রোগী অসুস্থ হলে কিংবা গর্ভবর্তী মায়ের জেলা সদরে নিয়ে যেতে পথেই দুর্ঘটনা ঘটে,ফলে  পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির
কন্ঠ এর পক্ষ হইতে উদ্যোক্তা হিসাবে নিম্নোক্ত প্রকল্পগুলো অনুমোদনের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।
এছাড়াও অন্যান্য ৪ টি প্রকল্পের মধ্যে রয়েছেন,লংগদু উপজেলা হইতে নানিয়ারচর-লংগদু সংযোগ  রাস্তাটির সংযোগের জন্য বিভিন্ন স্থানে মাটি কাটা ও মাটি ভরাট,লংগদু উপজেলা হইতে বাঘাইছড়ি উপজেলা সদরের সাথে সড়ক যোগযোগ ব্যবস্থার জন্য মাইনীমুখ ফরেস্ট গেইট হইতে কালাপাগুজ্জাঘাট পর্যন্ত ড্রেজিং এর মাটি ভরাট করে রাস্তা নির্মাণ,
মাইনীমুখ লঞ্চ ঘাট হইতে ৩ টি ইউনিয়নের সাথে সড়ক পথে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ, লংগদু উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করা সহ মাইনীমুখ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাইনীমুখ মডেল হাই স্কুলের পিছনে পরিত্যাক্ত ঘোনা ভরাটকৃত জায়গায় খেলার মাঠ হিসাবে অনুমোদন সহ এ ব্যাপারে উপরোক্ত প্রকল্প বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK