1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লংগদুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও আহতদের অনুদান প্রদান 

বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি):
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পঠিত
রাংগামাটি জেলার লংগদু উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী,সেবাগ্রহীতা,জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহতদের জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী ) দুপুর ১ টায় উপজেলার পাবলিক লাইব্রেরি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,রাংগামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সচিব মোঃ মহিদুল হক পাটোয়ারী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ভিস) মোহাম্মদ রুহুল আমিন,জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।
এ সময় প্রধান অতিথি বলেন,লংগদু উপজেলা বাসীর বহুদিনের প্রতিক্ষীত নানিয়ারচর সড়ক এবং এটি বাস্তবায়ন করার লক্ষে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো,কৃষি প্রদান জেলা হিসেবে লেকের পানি কমানোর বিষয়টিও খুব শিগগিরই দেখা হবে,এছাড়াও গনঅভ্যুত্থানে আহত লংগদু উপজেলার সকলকে নগদ অর্থ প্রদান করেন। জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন,লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাস মিয়া খান,কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান, লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, গনঅভ্যুত্থানে আহত চোখ হারানো আমান উল্লাহ ও আহত কামরুল ইসলাম প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK