1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

লংগদুতে ছায়া যুক্ত স্থানে আদা চাষের উপর মাঠ দিবস পালিত 

বিপ্লব ইসলাম, লংগদু রাংগামাটি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ বার পঠিত
দেশে পেঁয়াজ, আদাসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের চাহিদা মেটাতে আমাদের ভারত অথবা অন্যদেশের উপর নির্ভরশীল থাকতে হয়। অথচ আমাদের দেশের পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে এসব পণ্য আবাদ করলে আর ভারত অথবা অন্যদেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। দেশের মাটিতেই এসব পণ্য আবাদ করে আমাদের দেশের চাহিদা মেটানো সম্ভব। বক্তারা বলেন, বাগান অথবা অন্যান্য ছায়াযুক্ত পতিত জমিতেই বস্তায় আদা চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি দেশের চাহিদা মেটানো সম্ভব।
বস্তায় মসলা জাতীয় ফসল আদা চাষের কলাকৌশলের উপর মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার শতাধিক কৃষকদের কৃষাণী নিয়ে এক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের আয়োজনে স্থানীয় কৃষক জায়নাল আবেদিন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম এবং লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ববিদ আসিফ মাহমুদ।
রাংগামাটি জেলার লংগদু  উপজেলার বাইট্টা পাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফল বাগানে বা ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় উদ্যানতত্ববিদ আসিফ মাহমুদ কৃষকদের পরিত্যাক্ত জমি ও বিভিন্ন ফলের বাগানে বস্তায় আদা চাষের জন্য উদ্বুদ্ধসহ পরামর্শ প্রদান করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK