1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

র‍্যাব-১১ হাতে গ্রেপ্তার ধর্ষক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পঠিত

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বোনের শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন গণধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর রহমান রিমন (২৫) নামে একজন। তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-৩ সদস্যরা।

গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান রিমন নোয়াখালীর চরজব্বর থানার চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ এলাকার মো. হানিফের ছেলে।

গত মাসের ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার এক শিক্ষার্থীকে কলেজে যাওয়ার পথে রিমনের সহযোগী আজমীর ভুক্তভোগী কৃষক মামা বলে ডাক দিয়ে কাছে নেয়। এরপর তারা তাকে একটি সেভেনআপ খাওয়ায়। সেভেনআপ খাওয়ার পর ওই শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে আসামিরা তাকে একটি বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। তারপর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা ৪ আনা দুল নিয়ে পালিয়ে যায়। ওই ছাত্রীর জ্ঞান ফিরলে বেগমগঞ্জ থানার প্রাইম হাসপাতালের সাইনবোর্ড দেখতে পান। পরে সেখান থেকে বাসায় ফিরেন তিনি।

বাসায় ফিরে মায়ের কাছে বিস্তারিত বললে তিনি মামলা দায়ের করেন। তারপর র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানার সুন্দলপুর ইউনিয়নের বোনের শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় রিমনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।

র‌্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, আসামি খুব চালাক। বারবার স্থান বদল করেছে যেন তাকে গ্রেপ্তার করতে না পারি। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK