1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রুহিয়ায় পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে শিশু  সুমন ইসলাম  (৭) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে  রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের বড়দেশ্বরী পুরাতন আশ্রয় কেন্দ্র  এ ঘটনা ঘটে।
নিহত সুমন ইসলাম  খড়ি বাড়ি  (বড়দেশ্বরী পুরাতন আশ্রয় কেন্দ্র) গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবারের বরাত দিয়ে রাজাগাঁও  ইউনিয়ন পরিষদের  (ইউপি) সদস্য শাহাদাৎ হোসেন  জানান, দুপুরে শিশুটি বাড়ির বাইরে ফুটবল খেলছিল। বল খেলার সময় বাড়ির পাশে নিমুহা  পুকুরের পানিতে পড়ে যায়। তখন সে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। শিশুটি দেখতে না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে বিকেল ২টার দিকে পরিবারের সদস্যরা ভাসমান অবস্থায় শিশুটিকে  উদ্ধার করে।
রুহিয়া  থানার  অফিসার ইনচার্জ শহিদুর রহমান  শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি  অপমৃত্যুর মামলা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK