1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়পুর উপজেলার ইউপি প্যানেল চেয়ারম্যানের মরদেহ ময়মনসিংহে উদ্ধার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) আরিফুর রহমান (৪৫) নামের এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের পিঠাসুতা চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরিফুর রহমান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আসবাবপত্র ব্যবসায়ী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রায়পুরের কেরোয়া গ্রামের বাসিন্দা আমানত উল্লাহ জানান, আরিফ স্থানীয় আওয়ামী লীগের সদস্য এবং রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৪ আগস্ট থেকে ছাত্র-জনতার আন্দোলনের পর পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করতেন। কেউ তাকে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বাসার বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতানের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে আরিফের মরদেহ ফেলে গেছে হত্যাকারীরা। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK